রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টারের নাম / ২৬৬ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

টানা তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কঠোর অনুশীলনের মাধ্যমে জয়ের এই ধারা অব্যাহত থাকবে- এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এদিকে, সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ১২০ রানে হারিয়ে ৩-০’তে সিরিজ নিজেদের করে নিল টিম টাইগার। ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এ সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার এবং সবমিলিয়ে প্রতিপক্ষকে ১৪তম বারের মতো হোয়াইটওয়াশ করার কীর্তি দেখাল বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন নেন ৩টি উইকেট। মোস্তাফিজ ও মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন তাসকিন ও সৌম্য সরকার।

ব্যাটে-বলে দারুণ পারফরমেন্স করা সাকিব আল হাসান ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর