বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিসিসি মেয়রের নির্দেশে, বরিশাল ছাড়ল ঢাকাগামী লঞ্চ

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

বিসিসি মেয়রের নির্দেশে অবশেষে বরিশাল ছাড়ল টাকাগামী লঞ্চ । শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে রাত ৯টায় বরিশাল-ঢাকা নৌরুটের যাত্রীবাহী লঞ্চ টার্মিনালে অবস্থান নেয়।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ উপস্থিতিতে ঢাকার উদ্দেশ্যে আটকে পড়া যাত্রীরা তাদের গন্তব্যে পৌছাঁনোর উদ্দেশ্যে ভীর জমায়।

উল্লেখ্য যে, বরিশাল জেলার হিজলার মেঘনার মিয়ার চরে ঘন কুয়াশায় নিজাম শিপিং কোং’এর এ্যাডভেঞ্চার (১) ও এ্যাডভেঞ্চার (৯)সংঘর্ষের ঘটনায় মেরিন কোর্টে চলমান মামলায় দুই লঞ্চের মাস্টার জামাল হোসেন ও মাস্টার রুহুল আমিনের জামিন বাতিল করে জেল হাজতের নির্দেশ দেন মেরিন কোর্টের বিচারক।

 

আজ সোমবার (২৫) জানুয়ারী সকালে নিয়মিত মামলায় মেরিনকোর্ট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে।

এই সংবাদ বরিশালে পৌছলে বরিশাল আধুনিক নৌ-বন্দরের পল্টুনে নোঙ্গর ঢাকাগামী প্রায় ৭ থেকে ৮টি লঞ্চের শ্রমিকরা জামিন বাতিল করা লঞ্চ মাস্টারদের জামিন মঞ্জুর না করা পর্যন্ত তারা কর্ম বিরতির ডাক দিয়েছে।

দুপুর ২টার দিকে বরিশাল নৌ-বন্দরের বাধা লঞ্চগুলো একে এক পল্টুন ত্যাগ করে বরিশাল সদর উপজেলার কির্তনখোলা নদীর অপর প্রান্তের চরকাউয়া নামক স্থানে নোঙ্গর করে রেখেছে।

 

আকষ্মিকভাকে ঢাকাগামী লঞ্চের শ্রমিকরা কর্মবিরতী ঘোষনা করায় অগ্রিম টিকিট কাটা কেবিন যাত্রীরা বিপাকে পড়েছে।

 

বরিশাল নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মাস্টার আবুল হাসেম বলেন, গত বছরে মেঘনার মিয়ার চরে ঘন কুয়াশায় রাত আনুমানিক ১টার দিকে একই প্রতিষ্ঠানের দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুটি লঞ্চের কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।

 

এঘটনায় দুই লঞ্চের মাস্টার সহ চারজনের সার্টিফিকেট সনদ চার মাসের জন্য জব্দ করে। পরবর্তীতে সরকার বাদী হয়ে মেরিন কোর্ট আদালতে মামলা দায়ের করা হয়।

 

আজ মাস্টার রুহুল আমিন ও মাস্টার জামাল হোসেন স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

তিনি বলেন এখানে কোন সংগঠন কর্ম বিরতীর পক্ষে ডাক দেয় নাই। শ্রমিকরা তাদের সহযোদ্ধাদের মুক্তির দাবীতে কর্ম বিরতী ঘোষনা করেছে।

এদিকে আটকে পড়া যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার নিশ্চয়তা পাওয়ায় বিসিসি মেয়রের এমন জোড়ালো পদক্ষেপে তাকে সাধুবাদ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর