শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন এএসপি ইসরাত

রিপোর্টারের নাম / ১৯৩ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

কোভিড-১৯ পরবর্তী জটিলতায় মারা গেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) এর সহকারী পুলিশ সুপার ইসরাত জাহান।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৩২ বছর।

পুলিশ সদর দফতরের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এখবর জানানো হয়। তিনি ১১ এপিবিএন উত্তরাতে কর্মরত ছিলেন।

ইসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বিবৃতিতে বলা হয়, ৩৪তম বিসিএস ব্যাচের ছিলেন ইসরাত জাহান সরকারি দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন। করোনামুক্ত হয়ে তিনি আবারও কাজে যোগ দেন। কিন্তু তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেয় এবং একে একে তার শরীরে নানা জটিলতা দেখা দিতে থাকে। অবস্থার অবনতি হলে ১৬ জানুয়ারি রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ জানুয়ারি) সকাল থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সোমবার সেখানেই তিনি মারা যান।

বিবৃতিতে বলা হয়, সোমবার বেলা তিনটায় রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার কফিনে সশস্ত্র সালাম প্রদর্শন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঢাকার ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

ইসরাত জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১১ এপিবিএন, উত্তরাতে যোগদানের আগে মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর