সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ক্ষমা চাইলেন এমপি একরামুল

রিপোর্টারের নাম / ২৩১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির জন্য নোয়াখালীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। সোমবার (২৫ জানুয়ারি) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ ক্ষমা চান তিনি। 

একরামুল করিম চৌধুরী বলেন, আমি আমার নেতা ওবায়দুল কাদেরকে নিয়ে যে মন্তব্য করেছিলাম তার জন্য ক্ষমা চাইছি। টেলিভিশনের মাধ্যমে পুরো নোয়াখালীবাসীর কাছে আমি ক্ষমা চাইছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে একরামুল করিম নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন।

সেখানে তিনি বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব। আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে। তাহলে আমি এটা নিয়ে শুরু করব।’

২৭ সেকেন্ডের ভিডিওটি কিছুক্ষণ পর সরিয়ে নিলেও রাতেই সেটা ভাইরাল হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর