সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রাজাপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রিপোর্টারের নাম / ৩১৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ জানুয়ারী) গভীর রাতে উপজেলার বামনকাঠি (একেস্্রারা) গ্রামের শাহজাহান খানের ছেলে মেহেদী হাসানের চাষকৃত পুকুরে এ ঘটনা ঘটে।

এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বামনকাঠি গ্রামে যুবক মেহেদী হাসান নিজস্ব জমিতে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ ও ব্রয়লার মুরগির ব্যবসা করে আসছিল। পুকুরটিতে বেশ কিছু পাঙ্গাশ চাষ করছিলো। শনিবার ভোর রাত তিনটার দিকে হাসান মুরগির ফার্মে পানি দিতে গেলে পুকুর ও ফার্মের দক্ষিন পাশ্বে বসবাস করা নফিস হাওলাদারের স্ত্রী শেফালী বেগমকে ফার্মের কাছ থেকে জেতে দেখতে পান। হাসান সকালে পুকুরের দিক তাকিয়ে তার চাষকৃত মাছগুলো ভাসতে দেখেন। হাসান আরও জানান, শেফালি বেগম এর আগেও একাধিকবার আমাদের ও এলাকায় অনেকের ক্ষতি সাধন করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর