সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নতুন ছবি ‘বুবুজান’

রিপোর্টারের নাম / ৩৪৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিস ওয়ার্ল্ড খ্যাত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। ছবির নাম ‘বুবুজান’। শামীম আহমেদ রনির পরিচালনায় ছবিতে সালওয়ার বিপরীতে থাকছেন শান্ত খান।

সালওয়া বলেন, ‘গত ২২ জানুয়ারি আমি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। গল্পটাও বাস্তবধর্মী। আমার বিপরীতে শান্ত খান।’

জানা যায়, ২০০১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছিলেন সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীল। সে ঘটনার উপর ভিত্তি করে শামীম আহমেদ রনি নির্মাণ করছেন ‘বুবুজান’। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি। মাহিকে শান্ত খানের বোনের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। আগামী মাসের মাঝামাঝি থেকে ছবিটির শুটিং শুরু হবে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। বর্তমানে কাজ করছেন সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ চলচ্চিত্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর