বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল নগরীতে র‌্যাবের অভিযানে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম / ২৪৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

বরিশাল নগরীর লঞ্চ ঘাট ভূমি অফিসের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তার কাছ থেকে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে তারা। রবিবার সকাল সোয়া ১১টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক মাদক ব্যবসায়ী মো. সেরাজুল ইসলাম (২৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন বিনোদনগর এলাকার মো. মোহন আলী মন্ডলের ছেলে।

বিকালে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পোর্ট রোড এবং লঞ্চঘাটের মধ্যবর্তী ভূমি অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের বিশেষ আভিযানিক দল।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. সেরাজুল ইসলাম নামের ওই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। তখন র‌্যাব সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এই ঘটনায় বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর