সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কলাপাড়া ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

রিপোর্টারের নাম / ৩৩৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন, দুঃস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্ত ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের উপহারের ঘর। শনিবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘরের দলিল হস্তান্তর করা হয়। উদ্বোধনী দিনে ২৩৫ পরিবারকে দলিল হস্তান্তর করা হয়।

উপজেলার ১২টি ইউনিয়ন ও দুটি পৌর সভার অসহায় এ পরিবারগুলো ঘরের দলিল পেয়ে খুশি ও আনন্দিত। তারা ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

কলাপাড়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সহকারী কমিমনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর