সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে ৩৭৫ জন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান

রিপোর্টারের নাম / ৩২৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরে প্রথম পর্যায়ে ৩৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের জমির দলিল ও চাবি তুলে দিলেন।

আজ শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের জমির দলিল ও চাবি তুলে দিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, সহ-সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার,অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, প্রেস ক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি এবং যারা ঘর পেয়েছেন।

প্রথম ধাপে নির্মিত ৩৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষবিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রদান করা হয়।

এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৩৫,নাজিরপুরে ৫৫, নেছারাবাদে ৭৫, ভান্ডারিয়ায় ৪৫, ইন্দুরকানিতে ৭৫,কাউখালীতে ৫০ এবং মঠবাড়িয়া উপজেলায় ৪০ টি ঘর ও দলিল হস্তান্তর করা হয়।

পরবর্তী পর্যায়ে নির্মানাধীন বাকি ৮০০ ঘর পর্যায়ক্রমে নির্মানের মাধ্যমে প্রদান করে ৮০০টি পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানানো হয়।

১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে ০২ শতাংশ জমির উপর প্রতিটিতে ২টি থাকার রুম, একটি বারান্দা, একটি রান্না ঘর ও একটি স্বাস্থ্যসম্মত লেট্রিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর