শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ড, একই পরিবারের ৪ জন নিহত

রিপোর্টারের নাম / ২২৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় ডেসকোর তার ছিঁড়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।

পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পৌনে নয়টার দিকে আমাদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার স্টেশনের সন্নিকটে কুমারটেক এলাকায় ডেসকোর তার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের উপর ছিঁড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘরের চালায় তার পড়ে আগুন লেগে মুহূর্তেই পুড়ে যায়। ততক্ষণে ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়াও তার দুই প্রতিবন্ধী শিশু সন্তানসহ তিনজন সেখানেই নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর