সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন

রিপোর্টারের নাম / ২৯৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় মোল্লা আইস ফ্যাক্টরিতে এ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিহত শাহজাহান (৬০) পিরোজপুর জেলোর পারেরহাটের বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ারে ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারটারদিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৎস্য ব্যাবসায়ী আলম মোল্লার মালিকানাধীন মোল্লা আইস ফ্যাক্টরিতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে ১ কিলোমিটার জুরে বিষাক্ত এ্যামোনিয়ো গ্যাস ছড়িয়ে পড়ায় দুর্গন্ধে মিলের আসপাশের অনেকেইে অসুস্থ হয়ে পড়ে এবং বিকট শব্দে স্তম্ভিত হয়ে পড়ে। ঘটনার পরে ওই রাতেই বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে সকলের খোঁজ খবর নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাত্তা বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করছেন।

ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান জানান, সংবাদ পেয়ে সাথে সাথে দুটি ইউনিটই ঘটনা স্থলে পৌছে যাই। গ্যাসের বিষাক্ত গন্ধে আমরা প্রথমে কাছে ভিরতে পারিনি। এসময় আমাদে র দুজন ফায়ার কর্মীও অসুস্থ হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর