বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আগৈলঝাড়ায় ১৫জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন প্রদান

রিপোর্টারের নাম / ২০০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় নারীদের অর্থনেতিক ক্ষেত্রে স্বাবলম্বী করতে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র পক্ষ থেকে গ্রামীণ জনপদের দুঃস্থ ও অসহায় ১৫জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হামসানাত আবদুল্লাহ পক্ষ থেকে শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫জন অসহায় ও দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন ।

অনুষ্ঠানে রাজিহার ইউনিয়নের লাবনী গুপ্ত, মোনতারা ঢালী, লিমা হালদার, বাকাল ইউনিয়নের ববিতা বৈদ্য, শম্পা জয়ধর, সাথী আক্তার, বাগধা ইউনিয়নের রোকসানা বেগম, মঞ্জু গাইন, নাজমা বেগম, গৈলা ইউনিয়নের রোকেয়া বেগম, পুতুল বেগম, হুসনে আরা বেগম, রতœপুর ইউনিয়নের হাসিনা বেগম, আফরোজা বেগম ও সীমা হালদারকে সেলাই মেশিন প্রদান করা হয়।

জেলা পরিষদের তহবিলের আওতায় সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উজ্জল লাহেড়ী, কৃষ্ণকান্ত হালদার, মুরাদ সিকদার, অমিও লাল চৌধুরী , সহিদুল ইসলাম পাইক, বজলুর রহমান হাওলাদার, হালিমুজ্জামান হালিম, তরিকুল ইসলাম চাঁন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর