রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম / ৩৮৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৬ জুন, ২০১৯

বরিশালের আগৈলঝাড়ায় ৫১পিচ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী আল আমিন বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা ওই গ্রাম থেকে জাহিদুল ইসলাম সিকদার নামে অপর এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গৈলা বাজারের মান্নান মার্কেটের সামনে থেকে ওই ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের আলমগীর বাবুর্চির ছেলে আল আমিন বাবুর্চিকে এসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় আরও দু’টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে গৈলার শিহিপাশা গ্রাম থেকে ওই গ্রামের মৃত আক্কাস আলী সিকদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী জাহিদুল ইসলাম সিকদার (৩৪) কে নিজের ঘর থেকে ১২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর