বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনায় প্রাণ হারালেন গণমাধ্যমকর্মী আফজালুর রহমান

রিপোর্টারের নাম / ১৯১ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চ্যানেল নাইনের সাবেক রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) গবেষণা সহযোগী মুহাম্মদ আফজালুর রহমান (আফজাল মুহাম্মদ)। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত‌্যু হয়।

বিজেসি সূত্র জানিয়েছে, গত ১ জানুয়ারি আফজালুর রহমানের নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে ৩ জানুয়ারি তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বাড়ায় ১০ জানুয়ারি তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত‌্যু হয়।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার কফিন আজ রাতেই পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে নিজ বাড়িতে নেওয়া হবে। আগামীকাল শুক্রবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে আজ রাত ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আফজালুর রহমানের প্রথম জানাজা হবে।

আফজালুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আফজালুর রহমানের বয়স হয়েছিল ৩১ বছর। তিনি মা-বাবা, এক ভাই, দুই বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর