বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ট্রাকের ধাক্কায় আহত চার পুলিশ

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

ঢাকা-বরিশাল মহাসড়কে কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় গৌরনদী থানা পুলিশের পিকআপের সম্মখের অংশ দুমড়ে মুচড়ে উপ-পুলিশ পরিদর্শকসহ থানা পুলিশের চারজন সদস্য আহত হয়েছে। আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে গৌরনদীর তাঁরাকুপি এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, রাতে টহল দেয়ার জন্য থানা পুলিশের পিকআপটি উপজেলার ভূরঘাটা এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে বরিশালগামী কোস্টগার্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৪৮৩৫) তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের ডান অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপের মধ্যে থাকা এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপ চালক কনস্টেবল আব্দুর রহমান, কনেস্টবল মোঃ রিয়াজুল ইসলাম গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় গৌরনদী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর