রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

তজুমদ্দিনে লাকড়ি কেন্দ্র করে হামলা, আহত ৫

রিপোর্টারের নাম / ২৬৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

তজুমদ্দিনে প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে লাকড়ি রাখাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের ৩জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের পন্ডিত বাড়ির মোঃ আবু তাহেরের ছেলে আলাউদ্দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় তার জায়গায় লাকড়ি রাখেন। এ সময় একই বাড়িতে থাকা তার বোন নয়ন ওরফে নয়ানী বেগম, তার স্বামী আজাদ ও তাদের মেয়ে সাবরিনা লাকড়ি পেলে দেয়। এ সময় আলাউদ্দিন বাঁধা দিলে নয়ন বেগম, আজাদ ও সাবরিনার নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। আহতরা হলেন, আলাউদ্দিন (৫০), তার স্ত্রী রেহানা (৪৫), মেয়ে লাভনী (৯) পতিপক্ষের আজাদ (৩৫) ও তার শাশুড়ী আয়শা (৬৫)। আহতের মধ্যে আলাউদ্দিন, রেহানা ও আয়শাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আলাউদ্দিন ছোট ভাই শাহাবুদ্দিন জানান, তার ভাইর পরিবারের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তজুমদ্দিন থানার অফিসার ইচার্জ এস এম জিয়াউল হক বলেন, মারামারির ঘটনা আমার জানা নেই। তবুও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর