সর্বশেষ আপডেট
/
ফিচার
বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে বরিশালে ব্যাপক বিক্ষোভ করা হয়েছে। এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে, সিটি মেয়র সাদিক আবদুল্লাহর আশ্বাসে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা শান্ত হন। রোববার নগরীর ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা এই আরো পড়ুন
শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন্ন পরিবেশ এশ্লোগানকে সামনে রেখে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, উন্নয়ন মূলক কাজের মধ্যে যেন কোনভাবেই পরিবেশন দূষন না হয়। পরিবেশ দূষন
শামীম আহমেদ ॥ (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী বলেছেন, আমরা বাজার থেকে যে সয়াবিন তৈল ক্রয় করছি তা আদো সেই তৈল সয়াবিন কিনা তা আমাদের ভাবতে হবে। বাজারে
বরিশালের হিজলা উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
কেএফডব্লিউ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আজ কালিবাড়িরোডস্থ মেয়রের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা
দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল রবিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ শনিবার মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়বে। ঘন কুয়াশায় বিশেষ করে মহাসড়কে দৃষ্টিসীমা কমে আসতে পারে।
সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি বিশ্ব স্বীকৃত কিন্তু বিএনপি ওই আধুনিক ব্যবস্থা চায় না। তাই ডিজিটাল পদ্ধতির বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন ওই দলের নেতারা। শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ফাইভ স্টার
সামনের কয়েকদিন রাতের তাপমাত্রা কমতে থাকবে। আর দিনের ঝকঝকে আকাশে ছড়াবে রোদ্র ও সেই সাথে তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী এক সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কুয়াশাচ্ছন্ন থাকবে। কোনো কোনো সময় দিনের তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে পারে। শনিবার আবহাওয়া দফতর এমনই পুর্বাভাস দিয়েছে। পুর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে রবিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, শনিবার সকালে ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকায় ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তিনি আরও বলেন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশা থাকতে পারে। ফলে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এমতাবস্থায়, মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, চলতি মাস ধরে শীত অনুভূত হবে। মাঝে মাঝে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। যেহেতু শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের সামান্য উপরে। এই কারণে মৃদু শৈত্যপ্রবাহ বলা যাবে না। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।











