মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

টেস্ট পরীক্ষায় ফেল করলে এসএসসি দেয়া যাবে না : দুদক চেয়ারম্যান

রিপোর্টারের নাম / ২২২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শিক্ষা বিভাগে আমরা দুর্নীতি চাই না। এ বিষয়ে আমরা খুবই কঠোর। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে বহু মামলা হবে।

তিনি বলেন, দশম শ্রেণির টেস্ট পরীক্ষার খাতা ছয় মাস স্কুলে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এই পরীক্ষায় এক বিষয়ে ফেল করলে এসএসসি পরীক্ষার জন্য অনুমতি দেয়া হবে না।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা আইন জানি কিন্তু মানি না। এটা একটা সমস্যা। আইন তৈরি করা হয় মানার জন্য, প্রয়োগের জন্য নয়। এটা আমাদের বুঝতে হবে, শুধু পুলিশের পক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সম্ভব নয়।

তিনি বলেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যদি আপনি যান সেখানে কিন্তু পুলিশ নেই। তারপরও সেখানে ঘর-সংসার চলছে। ছেলে-মেয়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে। সহজে একটা ছেলে-মেয়েকে নিয়ে চলাফেরা করা যায়। মানে সামাজিকভাবে আইন মানার একটা বিষয় আছে। এজন্যই আইন-শৃঙ্খলা এখনো রক্ষা করা সম্ভব হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী ও জেলা পুলিশ সুপার ফারুক আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর