মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে প্রচন্ড তাপদাহে স্বস্তি পেতে বিক্রি বেড়েছে তাল শাঁস

রিপোর্টারের নাম / ২৪৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৯ মে, ২০২১

শামীম আহমেদ ॥ প্রচন্ড তাপদাহে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। বেশ কিছু এই এলাকায় বৃষ্টির দেখা নেই বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে। তাই তীব্র তাপদাহের মাঝে একটু স্বস্তি পেতে শৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারন মানুষের কাছে মধু মাসের ফল তাল শাঁসের কদর বেড়ে গেছে।

বরিশালের আগৈলঝাড়াসহ বিভিন্ন উপজেলার প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে বিক্রেতারা এখন হরদমে বিক্রি করছেন তাল শাঁস। কোন কোন বিক্রেতারা ভ্যানযোগে পাড়া ও মহল্ল¬ায় ঘুরে ঘুরে তাল শাঁস বিক্রি করছেন।

উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চল ঘুরে তাল শাঁস ক্রয় করে তা বিক্রি করে জিবীকা নির্বাহ করছেন শত শত পরিবারের লোকজন। গৈলা গ্রামের তাল শাঁস বিক্রেতা আবেল বৈরাগী জানান, প্রতিবছর মধুমাসে সে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পাইকারি দামে তাল শাঁস ক্রয় করে বিক্রি করে থাকেন।

তাল শাঁস ক্রেতা প্রবীর বিশ্বাস ননী, সাইফুল ইসলাম, আজাদ রহমান জানান, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় উপজেলার অসংখ্য তাল গাছ বিনষ্ট হয়ে গেছে। তাছাড়া চলতি মৌসুমে তালের ফলন কম হওয়ায় উপজেলার সর্বত্র তাল শাঁসের সংকট দেখা দিয়েছে। ফলে চড়া মূল্যে এ মৌসুমী ফল বিক্রি করতে হচ্ছে বলেও সে উল্লেখ করেন। প্রতিটি তাল শাঁস তিনি ১০ টাকা দরে বিক্রি করছেন।

এতে তার প্রতিদিন তিন থেকে চার’শ টাকা আয় হচ্ছে। সৌখিন ক্রেতা থেকে শুরু করে স্কুল কলেজগামী শিক্ষার্থী, পথচারীরা প্রচন্ড গরমে একটু স্বস্তি পেতে ভীড় করছেন তাল শাঁস বিক্রেতাদের কাছে। দুপুরের দিকে বেশি বিক্রি হচ্ছে তাল।

বিভিন্ন স্থানে অনেক শৌখিন ক্রেতারাও পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পীর (একবোটা) হিসেবে তাল শাঁস ক্রয় করে নিয়ে যাচ্ছেন। রিস্কা চালক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার লোকজনই মৌসুমী ফল তাল শাঁস ক্রয় করতে ভীড় করছেন বিক্রেতাদের কাছে।

চলতি মৌসুমে তালের ফলন কম হওয়ায় বিক্রেতাদের আনা মৌসুমী ফল তাল শাঁস মুহুর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর