Friday , 25 September 2026 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. প্রচ্ছদ
  5. প্রশাসন
  6. ফটো গ্যালারি
  7. বরিশাল বিভাগ
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. সারাদেশ
  13. সারাদেশ

বরিশালে উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের গুরুতর অভিযোগ

প্রতিবেদক
Barishal365_admin_01
September 25, 2026 5:22 am

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে সিজারিয়ান অপারেশনের সময় নাজিয়া মাইশা নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বেসরকারি হাসপাতাল রাহাত আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।

নাজিয়া মাইশা অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘Nazia’s Closet’-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি গণপূর্ত বিভাগের কর্মকর্তা মরহুম বাদলের ছোট মেয়ে এবং নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা ছিলেন।

স্বজনদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসক ডা. তহুরার ভুলের কারণে গুরুত্বপূর্ণ রক্তনালী বা নাড়ি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অপারেশন থিয়েটারেই নাজিয়া মাইশার মৃত্যু হয় বলে তারা দাবি করেন।

স্বজনদের আরও দাবি, ঘটনার পর প্রথমে নাজিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানানো হলেও পরে অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি তাদের জানানো হয়। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ চিকিৎসাগত ও আইনগত তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

নাজিয়া মাইশার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ

বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন

মাহমুদউল্লাহ মেন্টর হচ্ছেন যুবদলের, এইচপিতে রাজ্জাক

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

গাজীপুরে ৫ খুন: মেহেরপুরে আসামি ফোরকানের মোবাইল ফোন উদ্ধার

কলকাতায় দেখা যাবে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’

বড় গ্রাহকদের ঋণ সীমায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো