Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. প্রচ্ছদ
  5. প্রশাসন
  6. ফটো গ্যালারি
  7. বরিশাল বিভাগ
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. সারাদেশ
  13. সারাদেশ

জোভান-তটিনীর সাথে ফিরছে ‘তোমাদের গল্প ২’

প্রতিবেদক
Barishal365_admin_01
May 7, 2026 10:10 pm

গত বছরের কোরবানির ঈদে ইউটিউবে ঝড় তুলেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ফ্যামিলি ড্রামা ‘তোমাদের গল্প’। মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, মান-অভিমান আর সম্পর্কের গভীর রসায়ন দর্শকদের মনে এমনভাবে দাগ কেটেছিল যে, এখন পর্যন্ত ইউটিউবে এর দর্শক সংখ্যা ছাড়িয়েছে ৪৭ মিলিয়নের মাইলফলক।

সেই অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় এই ঈদে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে আসছে সিক্যুয়াল ‘তোমাদের গল্প ২’। বরাবরের মতো এবারও পারিবারিক আবহে নির্মিত হচ্ছে এই বিশেষ প্রজেক্টটি। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দক্ষ নির্দেশনায় বর্তমানে এর নির্মাণকাজ চলছে বেশ জোরেশোরে।

নির্মাতা জানান, দর্শক চাহিদা এবং গল্পের প্রয়োজনেই এর সিক্যুয়াল তৈরি হচ্ছে এবং আয়োজনে রাখা হয়েছে বিশেষ চমক। নির্মাতা রাজের দাবি, বড় আয়োজনে নির্মিত এই ইউটিউব ফিল্মটি এবারের ঈদের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে। সম্পর্কের টানাপোড়েন আর ভালোবাসার নতুন সমীকরণ নিয়ে ‘তোমাদের গল্প-২’ খুব শিগগিরই উন্মুক্ত হবে ইউটিউবে।

এবারের কিস্তিতেও প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী। জোভান-তটিনী জুটির পাশাপাশি একঝাঁক তারকা শিল্পীর মেলা বসছে এই ফিল্মে।

গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে দিলারা জামান, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার এবং মাহমুদুল ইসলাম মিঠুর মতো শক্তিমান অভিনেতাদের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইউরোপেই থাকছেন সালাহ

এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

ঢাকাকে চাঁদাবাজ-মাদকমুক্ত করতে সাঁড়াশি অভিযান

জুনে সড়কে নিহত ৪৬৩, বিশেষজ্ঞদের হাতে সড়কের দায়িত্ব দেওয়ার দাবি

রোববার শুরু হচ্ছে ডিসি সম্মেলন, আলোচ্য বিষয় হিসেবে যা যা থাকছে

ন্যায়বিচার চাই, প্রতিহিংসার রাজনীতি চাই না : মঈন খান

বরিশালে উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের গুরুতর অভিযোগ

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে-বরিশালে জামায়াতের আমির

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

যুদ্ধ পরিস্থিতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী