Friday , 25 September 2026 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. প্রচ্ছদ
  5. প্রশাসন
  6. ফটো গ্যালারি
  7. বরিশাল বিভাগ
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. সারাদেশ
  13. সারাদেশ

বরিশাল জেলাসহ বিভাগের ১৭৪ জন শ্রমজীবী পরিবার পেল ৭৮ লাখ টাকার চিকিৎসা সহায়তা

প্রতিবেদক
Barishal365_admin_01
September 25, 2026 5:00 am

বরিশাল জেলাসহ বিভাগের ১৭৪ জন শ্রমজীবী ও অসুস্থ পরিবারের মধ্যে ৭৮ লাখ ৬৫ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছে বরিশাল আঞ্চলিক শ্রম অধিদপ্তর। এর মধ্যে বরিশাল জেলার ৬৪ জন শ্রমজীবী মানুষের মধ্যে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা করে মোট ৩০ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রমজীবী মানুষের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ‘সরকার দুস্থ, গরিব ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে যেসব শ্রমজীবী মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায় না, সরকার সব সময় তাদের পাশে দাঁড়াচ্ছে। এরই অংশ হিসেবে বরিশাল জেলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।’

তিনি জানান, প্রতি বছর অন্তত চারবার সরকার এ ধরনের সেবা প্রদান করে থাকে। চেক বিতরণের সময় জেলা প্রশাসক অসুস্থ শ্রমিকদের বর্তমান অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান ও সহকারী পরিচালক শেখ মো. সেলিম আহমেদসহ বিভিন্ন পেশার শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়