Sunday , 3 May 2026 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. প্রচ্ছদ
  5. প্রশাসন
  6. ফটো গ্যালারি
  7. বরিশাল বিভাগ
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. সারাদেশ
  13. সারাদেশ

ন্যায়বিচার চাই, প্রতিহিংসার রাজনীতি চাই না : মঈন খান

প্রতিবেদক
Barishal365_admin_01
May 3, 2026 5:49 am

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা ন্যায়বিচার চাই, প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। তিনি বলেন, যখনই আমরা গণতন্ত্রের পথ থেকে বিচ্ছিন্ন হয়েছি তখনই কোনো না কোনো আন্দোলন হয়েছে, ৭১ থেকে এখন পর্যন্ত নেতারা ভুল করেছে, কিন্তু জনগণ কোনো ভুল করে নাই। জনগণ প্রতিবাদ করে বারবার সংশোধনের পথে নিয়ে এসেছেন। ২৪-এ সেই প্রতিবাদের এনসিপি নেতৃত্ব দেয়। 

=

শনিবার (২ মে) এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এক প্রতিনিধি সম্মেলন, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, আজকের যারা এনসিপি তারাই কিন্তু গোল করেছেন। তাদের অর্জনে আমরা গর্বিত হয়েছি এবং যার ফলে আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচন পেয়েছি।

তিনি বলেন, এবি পার্টির অগ্রযাত্রা বাংলাদেশের অগ্রযাত্রা হয়ে থাকবে। এবি পার্টি আজকে তাদের ২য় পর্যায়ে প্রবেশ করেছে এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবি পার্টি গঠিত হয়েছে প্রতিবাদ থেকে। প্রতিবাদের মাধ্যমে এই দল বাংলাদেশে সামনেও ভূমিকা রাখবে। জুলাই গণঅভ্যুত্থানকে আমরা মনেপ্রাণে ধারণ করি।

=

এ সময় জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিশের মহাসচিব ড. আব্দুল কাদের, নাগরিক ঐক্যের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হক, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ন্যাপের সভাপতি জেবালুর রহমান গণি, শহীদ নাফিসা মারওয়ার পিতা আবুল হোসেন, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান ও শহীদ নাঈমার আম্মা আইনুন্নাহার।

অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার অ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, মো. আলতাফ হোসাইন, আমিনুল ইসলাম এফসিএ ও শাহাদাতুল্লাহ টুটুল।

সর্বশেষ - প্রচ্ছদ

আপনার জন্য নির্বাচিত

৬ দফা দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

পুত্রকে জেমসের ড্রামস বাজানো শেখানোর ভিডিও ভাইরাল

উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন

মাহমুদউল্লাহ মেন্টর হচ্ছেন যুবদলের, এইচপিতে রাজ্জাক

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে-বরিশালে জামায়াতের আমির

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি