Friday , 15 May 2026 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. প্রচ্ছদ
  5. প্রশাসন
  6. ফটো গ্যালারি
  7. বরিশাল বিভাগ
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. সারাদেশ
  13. সারাদেশ

গোপালগঞ্জে ট্রাকচাপায় তরুণ নিহত

প্রতিবেদক
Barishal365_admin_02
May 15, 2026 4:40 am

গোপালগঞ্জে ট্রাকচাপায় মৃদুল শেখ (৩২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মৃদুল শেখ একই উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, “সদর উপজেলার উলপুর থেকে অটোরিকশাযোগে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন মৃদুল। ভেড়ারবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মৃদুল শেখ নিহত ও চালক সামিউল মোল্লা আহত হন।”

সর্বশেষ - প্রচ্ছদ